
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যৌতুক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৪২)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পানির পাম্পের গলি নয়াপাড়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সিআর মামলা নং-১০/৮, ধারা-৪ যৌতুক নিরোধ আইন ১৯৮০-এর সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৪২), পিতা—আব্দুল রাজ্জাক সরকার, সাং—চরহোগলা, থানা—মেহেন্দিগঞ্জ, জেলা—বরিশাল’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, সমাজ থেকে যৌতুক, মাদক ও নারীর প্রতি সহিংসতা নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।